Indian Visa for Bangladeshi

আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। অথচ এ দেশের ভিসা পেতে আমাদের কত ঝামেলা পোহাতে হয়। ঝামেলা পোহাতে না চাইলে যেতে হবে ভিসা মুক্ত দেশগুলোতে। জেনে নিতে পারেন Visa Free Countries for Bangladesh। শুধুমাত্র Bangladeshi Passport হলেই যেতে পারবেন এসব দেশে। শুধু Dollar endorse করবেন আর বিমানের টিকেট কেটে চলে যাবেন।
ভারত আমাদের জন্য অনেক ভাবে ভিসা নেয়ার পদ্ধতি চালু করলেও, ঝামেলা থেকেই যাচ্ছে। চলুন জেনে নেই কি কি সেই পদ্ধতি, তাহলে ঝামেলা কিছুটা কম মনে হবে –

মনে রাখবেন ভিসা অ্যাপ্লাই করার আগে অবশ্যই দেখে নিবেন যেন আপনার পাসপোর্টের মেয়াদ ছয় মাস অথবা তার বেশি থাকে।

এখন ই-টোকেন সিস্টেম নেই। তাই শুধু ফর্ম অনলাইনে পুরন করে প্রয়োজনীয় সব কাগজ নিয়ে যমুনা ফিউচার পার্কে গিয়ে জমা দিতে হবে ব্যাস।

যেহেতু অনলাইনে ফর্ম পুরন করতে হয়। চলুন জেনে নেই কিভাবে নিজেই অনলাইনে ফর্ম পুরন করবেন। আর যদি নিজে করতে না চান সেক্ষেত্রে আপনার বাসার আশে পাশে অনেক জায়গা থেকে অনলাইন ফর্ম পুরন করাতে পারেন। আপনাকে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট এর ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। আর কিছু তথ্য ওরাই জেনে নিবে আপানার কাছ থেকে।



Indian visa online apply from Bangladesh

১। প্রথম কাজ হল আপনার ছবি scan করা soft copy থাকতে হবে। যে ছবিটি পরবর্তীতে ফর্মের সাথে দিবেন ঠিক সেই ছবি।
ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং আপনার কান দেখা যেতে হবে। যারা হিজাব করেন তারা কান বের করে ছবি তুলবেন। আর ছবি যেন তিন মাসের বেশী পুরানো না হয়।

২। এরপর এই লিঙ্কে ক্লিক করুন

৩। একটি পেইজ ওপেন হবে। সেখানে উপরে বামে "Online Visa Application" ক্লিক করুন

৪। আরও একটি পেইজ ওপেন হবে। সতর্কতার সাথে পুরন করুন যেন বানান ভুল না হয়।

Page-1:
indian-visa-online

Country you are applying visa from - Bangladesh
Indian Mission – কোথায় ফর্ম জমা দিবেন - ঢাকা, চিটাগং, রাজশাহী যেকোনো একটি
Nationality - Bangladesh
Date of Birth – আপনার জন্ম তারিখ পাসপোর্ট অনুযায়ী
Email ID – আপনার ইমেইল
Re-enter Email ID - আপনার ইমেইল আবার লিখুন
Expected Date of Arrival – আপনি কয় তারিখে যাবেন তার আনুমানিক একটি তারিখ দিন।
Visa Type - আপনার কি ভিসা প্রয়োজন (যেমন ট্যুরিস্ট / মেডিকেল)
Purpose – ট্যুরিস্ট ভিসা হলে Purpose হবে tourism
Please enter above text – উপরে যা লিখা আছে লিখুন

হয়ে গেলে “Continue” ক্লিক করুন

Page-2:
indian-visa-online

* নিচের অংশ (Any other valid Passport) দৈত নাগরিকদের. আপনি এখানে No সিলেক্ট করবেন।

Page-3:
indian-visa-online

এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল বাবা মার Previous Nationality বাংলাদেশ হবে। এর নিচের অংশে আপনার দাদা দাদী কেউ পাকিস্থানী কিনা জানতে চেয়েছে। সেখানে No সিলেক্ট করবেন। পাকিস্থানী হলেও No সিলেক্ট করবেন।

Page-4: 
indian-visa-online

* Duration of Visa 1 বছর দিবেন, ৬৫ বছর বয়স বা বেশি হলে 5 বছর দিতে পারেন।
* No. of Entries: Multiple
* এখানে একটা গুরুত্বপূর্ণ হল port entry এবং port exit আপনি কোথায় যাবেন তা ভেবে সেই পোর্ট কে বেছে নিন। বর্তমানে আপনি যে পোর্টেই দিন না কেন By Rail Gede, By Road Haridaspur, By Air এই তিনটি পোর্ট উন্মুক্ত। অর্থাৎ এই তিনটি ছাড়া যে পোর্ট দেন না কেন এই তিন পোর্ট দিয়ে যেতে আসতে পারবেন।
indian-visa-online

* এখানে একটা হাস্যকর ব্যাপার হল আপনাকে ভারতের পরিচিত কারো নাম ঠিকানা ও ফোন নাম্বার দিতে হবে। যারা নতুন ট্যুরিস্ট তাদের ঐ দেশের কাউকে চেনার কথা না। এখন আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি যা করতে পারেন ইন্টারনেট এ একটি হোটেল খুজবেন যেখানে কারো নাম, ফোন নাম্বার পাবেন, ফর্ম এ তার নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে দেন।
* এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হল শেষে আপনাকে ছবি upload করতে হবে। তা না হলে ফর্ম গ্রহন করবে না। আগেই বলেছি ছবিscan করা soft copy থাকতে হবে। Size: 10-300 KB. 2 ইঞ্চি X 2 ইঞ্চি।

Page-5:
indian-visa-online

এই পেইজ এ আবার সেই একই তথ্য। ইন্টারনেট এ একটি হোটেল খুজবেন যেখানে কারো নাম, ফোন নাম্বার পাবেন, ফর্মে হোটেলের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিবেন। (আগের পেইজ আর এই পেইজ এর তথ্য এক হলে সমস্যা নেই)
“Save and continue” তে ক্লিক করুন। 

৫। একটি পেইজ ওপেন হবে, সেখানে আপনার সব তথ্য দেখাবে। সঠিক থাকলে “Verify and continue” তে ক্লিক করুন।
৬। আপনাকে একটা অ্যাপ্লিকেশান আই ডি দেখাবে। ওটা সেইভ করে রাখতে পারেন। 

একটা পি ডি এফ ফাইল সেইভ হবে। ঐ ফাইল রঙিন প্রিন্ট করে নিন। এখন আপনাকে অন্যান্য কাগজ রেডি করতে হবে। চলুন দেখি কি কি লাগে?


Papers for Indian tourist Visa

Paper গুলো serially সাজাতে হবে -

১। পুরন করা ফর্মের রঙিন প্রিন্ট। একটি recent ২/২ ইঞ্চি ছবি আঠা দিয়ে এর উপরে ডান পাশে লাগাতে হবে। আর মনে রাখবেন এই ছবি অবশ্যই অনলাইনে যে ছবি দিয়েছেন তা এক হতে হবে।
২। জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদ পত্র ফটোকপি
৩। বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল / গ্যাস বিল / পানির বিল / টেলিফোন বিল ফটোকপি (৬ মাসের মধ্যে)
৪। চাকুরির সনদ পত্র NOC (No Objection Certificate) / স্টুডেন্ট এর ক্ষেত্রে আইডি কার্ড এর ফটোকপি / গৃহিণী দের ক্ষেত্রে স্বামীর টা দিতে হবে।
৫। ব্যাংক statement অথবা ব্যাংক থেকে ১৫০ ডলার Endorsement কপি অথবা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড।
৬। পাসপোর্ট ফটোকপি
৭। সঙ্গে দিবেন অরিজিনাল পাসপোর্ট। আর মনে রাখবেন, আপনার আগের যত পাসপোর্ট আছে সবগুলো একসাথে জমা দিতে হবে


Papers for Indian Medical Visa

১। পুরন করা ফর্মের রঙিন প্রিন্ট। একটি recent ২/২ ইঞ্চি ছবি আঠা দিয়ে এর উপরে ডান পাশে লাগাতে হবে। আর মনে রাখবেন এই ছবি অবশ্যই অনলাইনে যে ছবি দিয়েছেন তা এক হতে হবে।
২। জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদ পত্র ফটোকপি
৩। বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল / গ্যাস বিল / পানির বিল / টেলিফোন বিল ফটোকপি (৬ মাসের মধ্যে)
৪। ব্যাংক statement অথবা ব্যাংক থেকে ১৫০ ডলার Endorsement কপি অথবা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড।
৫। ভারতের মেডিকেল থেকে আমন্ত্রন পত্র ।
৬। মেডিকেল এর অরিজিনাল ডকুমেন্টস - 
     (১) বাংলাদেশের হসপিটাল বা ডাক্তার এর কাছ থেকে রোগীর বর্তমান অবস্থা জানিয়ে অরিজিনাল মেডিকেল সার্টিফিকেট।
     (২) প্রথমবার গেলে যেখানে যাবেন সেখানে চিকিৎসা আছে কিনা তা জানিয়ে ডাক্তার এর কাছ থেকে লেটার।
     (৩) ভারতের যে ডাক্তার এর কাছে যাবেন তার কাছ থেকে লেটার।
     (৪) দীর্ঘদিন ভারতের হসপিটাল এ থেকে চিকিৎসার জন্য যেতে হলে আপনার পর্যাপ্ত টাকা আছে কিনা তার জন্য আপনার ব্যাংক সার্টিফিকেট।
৭। চাকুরির সনদ পত্র (এন ও সি) / স্টুডেন্ট এর ক্ষেত্রে আইডি কার্ড এর ফটোকপি / গৃহিণী দের ক্ষেত্রে স্বামীর টা দিতে হবে।
৮। পাসপোর্ট ফটোকপি
৯। সঙ্গে দিবেন অরিজিনাল পাসপোর্ট। আর মনে রাখবেন, আপনার আগের যত পাসপোর্ট আছে সবগুলো জমা দিতে হবে।

সব রেডি হয়ে গেলে চলে যান ভিসা সেন্টার এ। কোন ভিসা সেন্টার এ যাবেন তা আগেই বলেছি - যমুনা ফিউচার পার্ক। 
সেখানে যেয়ে আপনাকে প্রথমে ভিসা ফি জমা দিতে হবে। 


Indian Visa Fee for Bangladesh

বাংলাদেশের জন্য ইন্ডিয়ার ভাষ্য মতে ভিসা ফি ফ্রি। যেটা রাখে তা হল ভিসা প্রসেসিং ফি। আর তার পরিমান হল –৮৪০ টাকা।


Indian visa center in Bangladesh

1 Dhaka: Jamuna Future Park, Floor - G1, South Court, Progoti Sharani, Baridhara, Dhaka-1229, ,Bangladesh.

2. Barishal: North City Super Market, 1st Floor, Barishal City Corporation, Amrita Lal Dey Road, Barisal

3. Bogura: Momo Inn Limited, Nowda Para, Rangpur Road, Bogura

4. Brahmanbaria: 87, West Paik Para, Brahmanbaria

5. Chittagong: State Bank of India, 2111, Zakir Hossain Road, Habib Lane, Opposite Holy Crescent Hospital, Chittagong

6. Comilla: 211, Gangchill, Kandirpar, Nazrul Avenue, First Floor, Comilla

7. Jessore: 210, Narail Road, Jessore (Opposite of BADC seed storage godoun suparibagan

8. Khulna: Dr. Motiar Rahman Tower, 64, KDA Avenue, KDA Commercial Area, Banking Zone, Khulna-9100.

9. Mymensingh: 297/1, Maskanda, 1st Floor, Maskanda Bus Stand.

10. Noakhali: Morshed Alam Complex, Nurul Haque Road, Word No: 5, Gonipur, Chowmohoni, Noakhali.

11. Rajshahi: Morium Ali Tower, Holding No-18, Plot No-557, 1ST Floor, Old Bilsimla, Greater Road, Barnali More, 1ST Floor, Ward No-10, Rajshahi.

12. Rangpur: J B Sen Road, Opposite Ram Krishana Mission,
Mahigonj, Rangpur.

13. Satkhira: Sangram Market, First Floor, Etagacha, Bangaler More, Satkhira.

14. Syhet: Rahim Tower, Subhanighat Biswa Road,
Sylhet 3100, Bangladesh.

15. Thakurgaon: 1906/3, Shantinagar, Word No-01, Thakurgaon.


মনে রাখবেন। যেখানেই জমা দিন, দেয়ার সময় ৩০০ টাকা সঙ্গে রাখবেন। কারন কোন বানান ভুল হয়ে গেলে ভয়ের কিছু নেই। ফর্ম ফেরত দিবে না। নিয়ম করেছে ৩০০ টাকা ফাইন নিবে, তারাই ঠিক করে নিবে। এটা টাকা নেয়ার আর এক চমৎকার উপায়। কিছু করার নেই আমাদের। তবে আপনি চেষ্টা করবেন ফর্ম এ বানান ভুল না করার জন্য।
ভিসা জমা দেয়ার পর আপনাকে একটা টোকেন দিবে। সেখানে ভিসা দেয়ার তারিখ লেখা থাকবে। ঐ তারিখ অনুযায়ী বিকাল ৩ থেকে ৫ তার মধ্যে পাসপোর্ট নিয়ে আসবেন। আমার দেখা সবচেয়ে ভাল সময় ৩ টা ৩০ মিনিট এ যাবেন। লাইন থাকে না। কারন সবাই ৩ টার আগে গিয়ে লাইনে দাড়িয়ে থাকে। ঠিক ৩ টার পর লাইন একটু একটু করে এগুতে থাকে, দেখা যায় সাড়ে ৩ টার পর কোন লাইন নেই।

আশা করি পোস্টটি আপনাদের কাজে লাগবে। পোস্টটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পোস্ট সম্পর্কে আপনার মতামত লিখুন নিচে কমেন্ট বক্সে

Comments