বাংলাদেশে ঘুরতে গেলে কোন কোন জায়গাগুলোতে অবশ্যই যাওয়া দরকার বলে আপনার মনে হয়? জায়গাগুলোতে গেলে কী কী জিনিস দেখা যাবে?
প্রথমেই যাওয়া প্রয়োজন সুন্দরবনে। আপনি দুবার যেতে পারেন : একবার মাঘমাসে, আপনি দুবলার চরের মেলায় যেতে পারেন।সেখানে আপনি জেলেদের সাময়িক আস্তানাগুলো, মাছ ধরা ও শুকোনোর পদ্ধতি গুলো দেখবেন। তারপর সুন্দরবন ঘুরে Mangrove forest দেখবেন; হরিণ, কুমির ও বিভন্দিন প্রজাতির বিচিত্র বর্ণের পাখী দেখবেন। বাঘ দেখার চেষ্টাও করতে পারেন। মৌয়ালদের মধু আহরণও দেখতে পারেন। ৩/৪ দিনথাকবেন।
আর একবার বর্ষায়। সমুদ্র মোহনার বিপুল তরংগ দেখতে পাবেন আর সুন্দর বনের ভরা খালে নৌকোয় ভ্রমণ করতে পারবেন; তবে সাবধানে।
২। কুয়াকাটায়, - আপনি বংগোপসাগরে সূর্যোদয় সূর্যাস্ত উভয়ই দেখতে পাবেন। পূর্ণিমায় যাওয়া ভাল।
৩। সেন্ট মার্টিন দ্বীপে। এটি প্রবাল দ্বীপ। যাবার পথে রোহিংগাদের আশ্রয় শিবির গুলোও দেখতে পাবেন।
৪। ঐ ট্রিপে কক্সবাজার সৈকতেও যেতে পারেন।বিপুল সংখ্যক পর্যটক আপনি দেখবেন সেখানে।এটি বিশ্বের দীর্ঘতম সৈকতও বটে।
৫। সিলেটে টাংগুয়ার হাওর, চা বাগান, মাধবপুরের জলপ্রপাত ও শাহজালালের দরগাহ আপনি দেখতে যেতে পারেন।
৬। মহাস্থানগড়, উয়ারি বটেশ্বর আর ময়নামতিতে যেতে পারেন বৌদ্ধ সংস্কৃতির সাথে পরিচিত হতে।
৭। ঢাকায় অবশ্যই লুই কানের কীর্তি বাংলাদেশ জাতীয় সংসদ ভবন আপনি দেখবেন আশা করি।
৮। ঢাকা শহর ঘুরে দেখতে পারেন। মালথুশিয়ান নগরীর সর্বপ্রধান উদাহরণ। দরিদ্র ও ধনীর, আর বিভিন্ন ধর্মাবলম্বিদের ( ৫ ধর্মের) সহাবস্থানও ( বিভিন্ন ধর্মের অনেক উপাসনালয়, - প্রায় পাশাপাশি, রয়েছে) আপনাকে বিস্মিত করতে পারে।

Comments
Post a Comment