জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এখনও রয়ে গেছে তাদের স্মৃতিবিজড়িত অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। এমনই একটি প্রতিষ্ঠানের নাম শশী লজ। এটি জমিদার সূর্যকান্ত মহারাজের একটি কীর্তি। ময়মনসিংহ শহরে বিভাগীয় কার্যালয়ের সামনে অবস্থিত বিশাল বাউন্ডারির ভেতরে এর অবস্থান। এক সময় এটি মহিলা টিচার্স ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হতো। এখন প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে। ইতিহাসের স্মৃতিবিজড়িত শশী লজ দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করেন। বিকেল হলেই এখানে দর্শনার্থীর উপচেপড়া ভিড় দেখা যায়।

Comments
Post a Comment