লেংগুরা নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত অসাধারণ সুন্দর একটি গ্রাম। এই গ্রামের মধ্যেদিয়ে ভারতের মেঘালয় রাজ্যের চেংমাং নামক গারো পাহাড় থেকে নেমে এসেছে গণেশ্বরী নদী। আকাশ ছোয়া বড় বড় পাহাড় গুল ভারতের মেঘালয় সীমান্তে হোলেও আমাদের দেশের সীমান্তে রয়েছে কিছু ছোট ছোট টিলা বা পাহাড় যার মধ্যে মমিনের টিলা উল্লেখ্য যোগ্য যার উপর বসে শুধু প্রকৃতির পানে চেয়েই থাকবেন পলক ফেলতে ইচ্ছে করবে না। টিলার ওপর নির্মাণ করা হয়েছে বসার উপযোগী ছাতা ও বেঞ্চ। টিলার পাশ ঘেঁষে আদিবাসী গারো, হাজং সম্প্রদায়ের বৈচিত্র্যময় বসবাস। টিলা থেকে নেমে ১০ মিনিট হেটেগেলে দেখতে পাবেন সিমান্তের শূন্য রেখা ঘেসে গণেশ্বরী নদীর পাড়ে অবস্থিত সাত শহীদের মাজার যারা মুক্তিযুদ্ধের সময় সম্মুখ যুদ্ধে শহীদ হন। লেংগুরা বাজার থেকে পাহাড়ের দিকে এগুলেই চোখে পড়বে প্রাকৃতিক টিলার উপর নির্মিত হাজং সম্প্রদায়ের প্রাচীন কাম্যাক্ষা মন্দির। লেংগুরা বাজারটিও বেশ বড়। হাঁট বারের দিন গেলে দেখতে পাবেন সকল সম্প্রদায়ের মানুষের মিলন মেলা। বাজারের পাশেই দেখতে পাবে গণেশ্বরী নদীর উপর নির্মিত বিশাল আকৃতির কাঠের তৈরি সেতু। যায়গাটি বিরিশিরি থেকে মাত্র ২০ কি মি দূরে অবস্থিত।
কিভাবে যাবেন – ঢাকা থেকে নেত্রকোনা, নেত্রকোনা শহর থেকে মোটরসাইকেল রিজার্ভ করে সরাসরি লেংগুরা অথবা বাসে কলমাকান্দা, কলমাকান্দা থেকে মোটরসাইকেল রিজার্ভ করে লেংগুরা। এছাড়া ঢাকার মহাখালী থেকে লেংগুরা- লেংগুরা থেকে ঢাকা নাইট কোচ বাস চলাচল করে। কলমাকান্দা থেকে ঢাকা – ঢাকা থেকে কলমাকান্দাও নাইট কোচ চলাচল করে ।চাইলে বিরিশিরি হয়েও যেতে পাড়েন।
দয়া করে কেউ পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করবেন না। স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করুন তাহলে তাদের কাছথেকে অনেক কিছু জানতে পারবেন।
Comments
Post a Comment